বুধবার, ০৪ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে;--- হাসনাত আব্দুল্লাহ এমপি বাইউস্টের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের  গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
  • কুমিল্লায় অনুষ্ঠিত হল  সমতট পড়ুয়ার সাহিত্য উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

    কুমিল্লায় অনুষ্ঠিত হল  সমতট পড়ুয়ার সাহিত্য উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা
    ছবি /কুমিল্লা মেইল

    মোঃ জমির আলী সরকার।। "শীতের আগমন বয়ে আনে উৎসবের বার্তা, সমতট পড়ুয়া আনে সেই উৎসবের সুরে অনন্য মাত্রা"- স্লোগানকে ধারণ করে সাহিত্য সংগঠন সমতট পড়ুয়ার অর্ধযুগে পদার্পণ উপলক্ষ্যে বুধবার (২০ ডিসেম্বর), বিকাল: ৩.৩০ ঘটিকায় নগরীর কবি নজরুল ইন্সটিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত হয় সমতট পড়ুয়ার সাহিত্য উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা।

    এবারের সাহিত্য উৎসবের বিশেষ আকর্ষণ "কবিতার ক্যানভাসে স্মৃতির কুমিল্লা" শীর্ষক এক নান্দনিক আবৃত্তি গ্রন্থনা।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, কথাসাহিত্যিক মেহেরুন্নেছা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মহিবুবুল হক ছোটন, লেখক ও গবেষক আহসানুল কবীর, বিশ্ব সংগীত কেন্দ্রের প্রতিষ্ঠাতা কাজী জাকারিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদের মডারেটর রাশেদা রওনক খান, সমতট পড়ুয়ার প্রতিষ্ঠাকালীন প্রধান সংগঠক জনাব সাইফুল ইসলাম, সমতট পড়ুয়ার স্থায়ী পরিষদ, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সক্রিয় সদস্যবৃন্দ সহ কুমিল্লার পাঠকবৃন্দ।

    আবৃত্তি গ্রন্থনা , ঐতিহাসিক ও সাহিত্যের চরিত্র চিত্রায়ন এবং সর্বোপরি গ্রন্থভুবনের নান্দনিক সমাহারে অনুষ্ঠিত হওয়া এই আয়োজন ছিলো সর্বস্তরের পাঠকদের অংশগ্রহণ উন্মুক্ত! পরিশেষে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


    add